ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটের কার্যক্রমে নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে পুলিশের টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করছেন।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে নিয়মিত সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করছেন। কোনো ধরনের অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়ে আসছেন।এছাড়া সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন পুলিশ সুপার। ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। বিশেষ করে অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, “সিরাজগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম

আপডেট টাইম : ০৫:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬