
জেলার ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বরকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরজাহান বেগম (৪৬) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মিজানুর রহমান বাসস’কে জানান, অভিযানের সময় নুরজাহান বেগমের হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২শ’টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ১ কেজি।
অধিদপ্তরের হিসাবে, এসব মাদকের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24