ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল

নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুনদের নিয়ে নামিবিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার বিয়ন ফোরটান। দেশের হয়ে এখন পর্যন্ত ১৬ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আসন্ন ব্যস্ত মৌসুমকে সামনে রেখে নামিবিয়া সফরের জন্য তেম্বা বাভুমা (টেস্ট ও ওয়ানডে অধিনায়ক) ও আইডেন মার্করামসহ (টি-টোয়েন্টি অধিনায়ক) কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জানসেনের যমজ ভাই বাঁ-হাতি পেসার ডুয়ান জানসেন।

আরও ডাক পেয়েছেন কর্বিন বশের ভাই ইথান বশও। দেশের হয়ে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ইথানের। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলেও সুযোগ পেলেন এই পেসার।

নামিবিয়া সফরের দলে জায়গা পেয়েছেন দুই ভাই জর্ডান হেরমান ও রুবিন হেরমান। ১টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে জর্ডান ও রুবিনের।

প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার কনর এস্তেহেইজেন ও পেসার এনকোবানি মোকোয়েনা।

নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ। ৯ সেপ্টেম্বর থেকে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়া সফরের জন্য দক্ষিণ আফ্রিকা দল : বিয়ন ফোরটান (অধিনায়ক), ইথান বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কনর এস্তেহেইজেন, জর্ডান হেরমান, রুবিন হেরমান, ডুয়ান জানসেন, কিউনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, লুথো সিপামলা, জেসন স্মিথ, প্রেনেলান সুব্রায়েন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল

আপডেট টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬