ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট

কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি পরীক্ষায় মোট ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ কাশেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবকাঠামোগত ও জনবল সংকট রয়েছে। শ্রেণিকক্ষের সংকটের পাশাপাশি রয়েছে শিক্ষক সংকট। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া বিদ্যালয়টির নিজস্ব সীমানাপ্রাচীর বা বাউন্ডারি না থাকায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও পরিবেশ নিয়েও নানা সমস্যা রয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ কাশেম আলী বলেন, তিনি স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের অভাব এবং বাউন্ডারি নির্মাণের বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।

অভিভাবক ও স্থানীয়রা জানান, বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ এবং সীমানাপ্রাচীর নির্মাণ করা জরুরি। এসব সমস্যা সমাধান হলে শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষার ফলাফলে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট

আপডেট টাইম : ১২:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬