
রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:১০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা ব্রীজের পশ্চিম পার্শ্বের টোল প্লাজার সমনে থেকে একটি প্রাইভেট কার এর পেছনের সিট এর নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১০ টি প্যাকেটে ১০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার চালক খুলনা জেলার ফুলতলা থানাধীন ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও তার সহযোগী একই এলাকার লিটন কাজী (২৬) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করে।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন অদ্য ১৯ আগস্ট ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদরের ধরলাব্রীজ টোলপ্লাজার সামনে থেকে একটি প্রাইভেট কারে মাদক পরিবহনের সময় ১০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24