
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দৈনিক জনতার কণ্ঠ.কম এর আয়োজনে দিনব্যাপী ভিডিও জার্নালিজম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম জনতার কণ্ঠ.কম এর আয়োজনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী ভিডিও জার্নালিজম প্রশিক্ষণ।
শুক্রবার (২১ আগস্ট) শহরের নিউ ঢাকা রোডস্থ জনতার কণ্ঠ কার্যালয়ে বিনামুল্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে বিকেলে সনদ বিতরণ করা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ভিডিও জার্নালিজমের গুরুত্ব তুলে ধরে এমন একটি প্রশিক্ষণের আয়োজন করায় জনতার কণ্ঠকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জনতার কণ্ঠ.কম এর সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।
এছাড়াও জনতার কণ্ঠ’র মাল্টিমিডিয়া প্রধান ও প্রশিক্ষক হুমায়ন কবির সোহেল, সিরাজগঞ্জ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শামীম শাহরিয়ার রাফি, রবিউল ইসলাম, প্রশিক্ষণার্থীদের মধ্যে মাহিন এবং আশীষ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১০টায় দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জনতার কণ্ঠ.কম এর সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।
প্রশিক্ষক হুমায়ন কবির সোহেল প্রশিক্ষণার্থীদের ক্যামেরা পরিচালনা, ভিডিওগ্রাফি, নিউজ কাভারেজ এবং ক্যামেরা ব্যবহারের মৌলিক ও প্রয়োজনীয় বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24