নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ আগস্টে অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা (পত্রকোড: ২১২১০৯ নতুন সিলেবাস) অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১২১০৯ কোডের (নতুন সিলেবাস) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
তবে, এই একটি ছাড়া অনার্স প্রথম বর্ষের অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24