কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উলিপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস ফাতেমাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপর এন.এস. আমিনের শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস ফাতেমা,
আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পরে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24