মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে তিন ব্যবসায়ীকে পৃথক ৩টি মামলায় ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩১ আগষ্ট) উপজেলার জামালপুর ইউনিয়নের খলাপাড়া ও বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এ সময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৫২ ধারায় ১টি মামলায় একজনকে ৫০ হাজার টাকা এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারায় ২টি মামলায় দুজনকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা, মোট ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এসময় প্রসিকিউটর হিসেবে গাজীপুর জেলা বি এস টি আই এর পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিলা আফরিন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24