বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনের দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর বনানী কবরস্থান রোড থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই র্যালিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।
র্যালিটি সুশৃঙ্খল ও সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24