ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ক্যারেন্ট জালকে কেন্দ্র করে হাসুয়ার কোপে এক যুবক নিহত হয়েছে।
২ রা সেপ্টেম্বর( বুধবার) অনুমান ২ টার সময় উপজেলার জাহানপুর ইউনিয়ন অন্তর্গত শিবপুর গ্রামে এই হত্যা কান্ড ঘটে। নিহত মোস্তাকিম(২৩) শিবপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
থানা ও স্হানীয় সুত্রে জানা যায় যে, কারেন্ট ও তৌডা জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক- বির্তকে জডিয়ে এক পর্যায়ে সাবল ও হাসুয়া দিয়ে মোস্তাকিমকে এলোপাতাডি ভাবে মারতে লাগলে সে মাটিতে লুটিয়ে পডে। খবর পেয়ে মোস্তাকিমের মা উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও মারতে লাগে। সে ও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্হানীয়রা ঘটনা স্হল থেকে তাদেরকে উদ্ধার করে জয়পুর হাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে ডাঃ মোস্তাকিমকে মৃত্যু ঘোষণা করে এবং তার মা চিকিৎসা ধীন আছে।
নিহত মোস্তাকিমরে বোন বেলী খাতুন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করে।
এ বিষয় নওগাঁ পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম অবগত হলে তার কঠোর নিদর্শনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালিয়ে ভোরে সাহাপুর আংগরত কলোনি এলাকা থেকে শিশু সহ ৫ জন আসামি রতন (২২) পিত,আঃ জলিল ২!ছাইদুল ইসলাম (২৪) পিত : আঃ জলিল ৩! শিশু হাছান আলী পিতা: আঃ জলিল ৪! রোকেয়া বেগম (৫৫) স্বামী আঃ জলিল ৫! জাকিয়া স্বামী : ছাইদুল উভয় সাং শিবপুর উপজেলা : ধামইরহাট জেলা: নওগাঁ কে গ্রেফতার করতে সক্ষম হয়। আইন প্রক্রিয়া কাজ চলমান রয়েছে ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24