আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের সামরিক প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে রুশ গোয়েন্দা সংস্থা সরাসরি নাশকতামূলক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (পিইটি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জার্মানিতে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন খুঁজে পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব এবং নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার পর এই সতর্কতা দেওয়া হলো। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন, ওই ঘটনায় ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের’ আলামত রয়েছে।
২০২২ সালে ক্রেমলিনের শুরু করা ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে রুশ বাহিনী অগ্রগতি থমকে যাওয়ার মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের ইউক্রেনপন্থী দেশগুলোর বিরুদ্ধে নাশকতামূলক হামলা বাড়ানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
গ্রেসহোম সংবাদপত্র বের্লিংস্কেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়ানরা ডেনমার্কের প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্যবস্তু করে নাশকতামূলক অভিযান চালানোর জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।’
তিনি সম্প্রচারমাধ্যম টিভি২-কে বলেন, ‘প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের জন্য, ব্যাপক অর্থে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা নিজেদের সুরক্ষা দিতে পারে।’ তিনি বলেন, ‘এই খাতের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।’
গ্রেসহোমের মতে, রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো নাশকতামূলক অভিযানের জন্য ‘একেবারে সাধারণ ডেনমার্কের নাগরিকদের’ নিয়োগের চেষ্টা করছে। এসব অভিযানের মধ্যে কোনো স্থাপনার ছবি তোলা, সেখানে প্রবেশের সুযোগ এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও তা জানানো থাকতে পারে। তিনি বের্লিংস্কেকে বলেন, ‘আমরা এসব পদ্ধতির কথা বলছি, কারণ এগুলো কোনো গুপ্তচরবৃত্তির সিনেমার দৃশ্যের মতো দেখতে হবে না।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24