
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার চালানো হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান।
দুই দেশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের এই সপ্তাহান্তে ইউক্রেন সফরের সম্ভাবনার মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরও এ হামলা চালানো হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের কূটনৈতিক অচলাবস্থা কাটাতে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় তার প্রধান দুই প্রতিনিধি উইটকফ ও কুশনার একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর গানঝা বলেন, কামিয়ানস্কে চালানো ওই হামলায় চারজন নিহত হয়েছে।
তিনি আরও বলেন, হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24