বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক, সিইউসি সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও সিইউসি স্কুলের হ্যান্ড রাইটিং প্রশিক্ষক বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় সিইউসি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিইউসি সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী ধনঞ্জয় রায়ের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সিইউসির কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে ধনঞ্জয় রায় সিইউসি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাঁর জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। শিক্ষার্থীদের হাতের লেখার মানোন্নয়নের পাশাপাশি তাদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বিকাশে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিইউসি সভাপতি মোঃ শাহিন হোসেন বলেন, ধনঞ্জয় রায়ের এই অর্জন সিইউসি পরিবার ও বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে খুলনা বিভাগে হাতের লেখা শিক্ষার আরও উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পক্ষ থেকে এ সম্মাননা ও সংবর্ধনার জন্য সিইউসি পরিবারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24