ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে; ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছি: অর্থমন্ত্রী অঢেল সম্পদের মালিক একাধিক মামলার আসামি অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কর্মদক্ষতা মূল্যায়নে নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে শুধু ব্যাংকের মুনাফা বা ব্যবসা সম্প্রসারণ নয়, মূলধন সক্ষমতা, তারল্য, খেলাপি ঋণ কমানো, ঋণ আদায়, সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত নিরাপত্তা, গ্রাহকসেবা এবং আর্থিক অন্তর্ভুক্তিসহ একাধিক সূচকের ভিত্তিতে এমডি-সিইওদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে।

নতুন এই নিয়মে ব্যাংক প্রধানদের জন্য নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা অর্জনের অগ্রগতির ওপর ভিত্তি করেই তাদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। ফলে খেলাপিমুক্তকরণ ও ঋণ আদায়ে নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে এখন থেকে শীর্ষ নির্বাহীদের পদ ধরে রাখা কিংবা পুনঃনিয়োগ পাওয়া-দুটিই বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্দেশ্যে এই অভিন্ন কেপিআই ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হয়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি জারি করা এক সার্কুলারে এমডি বা সিইওদের নিয়োগ ও দায়িত্ব নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তাতে খেলাপি ঋণ হ্রাস ও অবলোপন করা ঋণ আদায়ের শর্ত ছিল। নতুন নীতিমালার মাধ্যমে সেটিকে আরও সুনির্দিষ্ট এবং বাধ্যতামূলক করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, কোনো এমডি বা সিইওর পুনঃনিয়োগের প্রস্তাব পাঠানোর সময় পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত একটি মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। সেই প্রতিবেদনে পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক প্রধানের সার্বিক মূল্যায়নের বিস্তারিত তথ্য থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, শুধু ব্যাংকের আর্থিক ফলাফল নয়, আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের সামগ্রিক স্বার্থ এবং জনস্বার্থে নিয়ন্ত্রক সংস্থা সময়ে সময়ে যেসব বিশেষ দায়িত্ব বা লক্ষ্য নির্ধারণ করবে, সেগুলোও এমডি বা সিইওর কর্মসম্পাদন সূচকের আওতায় থাকবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও খেলাপি ঋণের লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের এই অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে এমডিদের ওপর জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি পারফরম্যান্স না দেখিয়ে কেবল সম্পর্কের জোরে চুক্তি নবায়নের সুযোগও বন্ধ হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো

আপডেট টাইম : ১১:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬