মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:
দেশ জুড়ে লাখো মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া মানবতার ফেরিওয়ালা ও সমাজকর্মী সিরাজগঞ্জের কৃতি সন্তান মামুন বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
কয়েকদিন আগে জ্বর, সর্দি, ঠান্ডা লেগে সাধারণ রোগে আক্রান্ত হলে স্বাভাবিক মনে করে মানবতার কাজে ব্যস্ত রাখলেও তা জটিলতায় রুপ নেয়। ডাক্তারদের পরামর্শে সিরাজগঞ্জের এনায়েত পুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি হন। চিকিৎসকদের সার্বিক ট্রিটমেন্ট ও সহযোগিতা এবং তত্বাবধানে এখন বেশ উন্নতির দিকে। মানবতার ফেরিওয়ালা এখন নিজেই হাসপাতালে।
খবরটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মামুন বিশ্বাসের লাখ লাখ ভক্ত অনুরাগী সমর্থক অনুসারীরা বিচলিত হয়ে পড়েন। তার সুস্থতার জন্য দোয়া করেন। এমন একজন মানুষের অসুস্থতার খবরে দেশ জুড়ে শোকের ছায়া নেমে পড়ে। মহান আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকেন সবাই।

মামুন বিশ্বাস শুধু মানবতার ফেরিওয়ালাই নয় তিনি একজন দক্ষ সফল সংগঠক এবং তিনি অনুপ্রেরণা। অসুস্থ অসহায় রোগী, অনাহারে অভুক্ত থাকা মানুষ, কর্মহীন মানুষ, বিধবা, ইয়াতিম, বয়স্কদের সহযোগিতা করেন, অসহায় দরিদ্র মেয়েদের বিবাহের দায়িত্ব নিয়ে সব কাজ করেন। অসুস্থ পশু পাখির সেবা ও চিকিৎসা করেন। যেখানে সমস্যা সেখানেই ছুটে যান, সমস্যার সমাধান করে দেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি দেশ ও দশের এবং দেশের বাহিরেও সামাজিক কাজ করে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত হয়েছেন। এমন একজন মানুষের অসুস্থতার খবরে গোটা দেশের মানুষের হৃদয় কাঁদছে। তাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন তার বিভিন্ন ভক্ত অনুরাগী অনুসারীরা।
মহান আল্লাহ পাক এমন একজন মানবতার ফেরিওয়ালাকে দ্রুত সুস্থ করে আবারও সামাজিক কাজ করার সুযোগ করে দিন আমিন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24