জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’।
এ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার লালমাই উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বজ্রপাত বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও তালবীজ বিতরণ করা হয়।
এ সময় ৩০০ শিক্ষার্থীর হাতে তালবীজ তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এসব বীজ রোপণ করবে।
পরে পশ্চিম নোয়াগাঁও, দৌলতপুর ও পূর্ব নোয়াগাঁও আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এতে সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. তফাজ্জল হোসেন মজুমদার ও সহকারী প্রধান শিক্ষক মো. খালেদ সাইফুল্লাহ, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম রিফাত, অর্থ সম্পাদক আকিব হাসান, প্রচার সম্পাদক সালমান সাজিল এবং সদস্য রাকিব, ইয়াছিন, শামীম, অন্তু, ইফতি, সাইফুল, আশিক, লাবিব, রায়হান, রিফাত ও মেহেদীসহ অন্য স্বেচ্ছাসেবীরা।
আয়োজকেরা জানান, কর্মসূচির প্রথম দিনে ১ হাজার তালবীজ সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হয়েছে। চলতি মাসজুড়ে কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে ৫ হাজার তালবীজ রোপণ করা হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বাসসকে বলেন, ২০১১ সাল থেকে বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করে আসছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। গত ১৫ বছরে সারাদেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, বজ্রপাতে প্রাণ হারানো মানুষের বড় একটি অংশ প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর। ফলে এসব মৃত্যু নিয়ে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনেক সময় যথেষ্ট উদ্বেগ দেখা যায় না। একসঙ্গে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটলেই বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব পায় এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সক্রিয় হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24