হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে গতকাল মঙ্গলবার বিকেলে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় চিলড্রেন পার্কে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহমদুল রহমান আব্দাল, হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. কামাল উদ্দিন সেলিম, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা সেক্রেটারী মো. আব্বাছ উদ্দিন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
সভার শুরুকেই নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24