রুহুল আমিন রুকু,, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলায় দুধকুমার নদীর তীব্র ভাঙনে বাস্তুহারা হয়ে পরেছে বেশ কিছু পরিবার। বর্তমানে একটি বে সরকারি প্রাথমিক বিদ্যালয়,২ টি জামে মসজিদ, হুমকির মুখে পড়েছে প্রায় সহস্রাধিক বাড়ী-ঘর। ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং শনিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে কুড়িগ্রাম সদর , উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক সপ্তাহের ব্যবধান গোবিন্দপুর গ্রাম দুধকুমার নদীর আগ্রাসনে বাস্তুহারা হয়েছে ওই এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ। ঝুঁকিতে রয়েছে আরও ও সহশাধীক পরিবার ।
এছাড়া পাঁচগাছি ইউনিয়নের গোবিন্দপুর আজিজ পাড়া অর্ধশতাধিক বাড়ী-ঘর নদীর তীব্র ভাঙনে সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। হুমকির মুখে পরেছে কয়েকটি স্থাপনা, ফসলি জমি। নদী গর্ভে বিলীনের অপেক্ষায় গোবিন্দপুর বে সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুটি জামে মসজিদ।পানি উন্নয়ন বোর্ড গত দেড় মাস আগে গোবিন্দপুর রক্ষায় কিছু জিও ব্যাগ ডাম্পিং করলেও তা খরস্রোতে নদীর গর্ভে বেশিরভাগই চলে গেছে। বর্তমানে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। শনিবার ভাঙ্গন কবলিত গোবিন্দপুর গ্রামে দুধকুমার নদীর তীরে ভাঙ্গনের ভয়াবহ দৃশ্য দেখা গেছে। গত ৭ দিনের ব্যবধানে ভয়াবহ ভাঙ্গনের তান্ডবে প্রায় অর্ধ শতাধীক পরিবারের বসতভিটা, গাছপালা, আবাদি জমি, কবরস্থান গিলে ফেলেছে দুধকুমার নদী। আরো অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন কয়েকজনের বাড়ি-ঘর।দুধকুমার নদীর ভাঙনের শিকার ওই এলাকার বাসিন্দা শওকত, জয়নাল, জামাদার, ও অহেদুল ইসলাম সর্বশেষ এক সপ্তাহ মধ্যে তারা পুরাতন বসতবাড়ি সরিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছেন। এলাকার অনেকে জানান প্রতিদিন মাঝেমধ্যে নদীর উতাল স্রোত দেখা দিলে ভাঙ্গন কবলিত এলাকার পরিবার গণের রাতে ঘুম হারাম হয়ে যায় । রাত জেগে তাদের বাড়িঘর পাহাড়া দিতে হচ্ছে।
কখনযে কাহার বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায় এ আতঙ্কে রাত জাগেন নদীর পাড়ের মানুষ কান্নাজড়িত কণ্ঠে একই কথা বললেন, ঐ এলাকার পঞ্চাশোর্ধ্ব বয়সী জামাদার জানান ভাঙনে সর্বহারা হয়ে অনেকে ফকির হতে হয়েছে।নতুন করে বসতবাড়ি ঘর নির্মাণের জায়গা নেই কর্তৃপক্ষকে তদন্ত করে ,পূর্ণবাসনের দাবি করেন তিনি। জানাগেছে, দুধকুমার নদীর ভাঙনে পাঁচগাছি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অধিকাংশ ইউনিয়নের মানোচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ছয় মাসে অন্তত তিন শতাধিক পরিবার বাস্তুহারা হয়েছে। আবাদি জমি বিলীন হয়েছে অন্তত ১শ একর।
ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার ইউনুস আলী বলেন, ‘গত ছয় মাসে দুধকুমারের ভাঙনে অন্তত ২'শ পরিবার বাস্তুহারা হয়েছে। বর্তমানে দুধকুমার নদীর ভাঙনের রূপ দেখে দিশেহারা হয়ে পড়েছেস্থানীয় গ্রামবাসী । জরুরী ভাবে ভাঙ্গন ঠেকাতে না পারলে অদূর ভবিষ্যতে এ মৌজাটি ইউনিয়নের মানচিত্র থেকে হারিয়ে যাবে। বর্তমানে গোবিন্দপুর এলাকায় যে ভাবে ভাঙ্গন দেখা দিয়েছে, দ্রুত প্রতিরোধের ব্যবস্থা না নিলে কিছু দিনের মধ্যে গ্রামটির যৎ সামান্য অংশ টুকুও বিলীন হয়ে যাবে। স্থানীয়রা জানান, গত দেড় মাস আগে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভাঙ্গন রোদে কিছু জিও ব্যাগ নদীর তীরে ফেলিয়ে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহন করলেও বস্তার অধিকাংশই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীরা দুধকুমার নদী ভাঙ্গন রোধে ভাঙ্গন কবলিত এলাকায় গত২২ সেপ্টেম্বর ২০২৬ইং মানবন্ধন কর্মসূচি পালন করেছেন।
উল্লেখিত এলাকায় ভাঙ্গন রোধের বিষয়ে ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং শনিবার দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সাথে ভাঙ্গন রোধের বিষয়ে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে জানিয়েছেন ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করা হয়েছে। এবং উক্ত এলাকার ভাঙ্গন রোদের বিষয়টির প্রয়োজনীয় বরাদ্দের জন্য ঢাকা প্রধান কার্যালয় পত্র প্রেরণ করা হয়েছে।এখন পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি। পাওয়া গেলে যথা সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24