মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:
সারা দেশ ব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে হাজার হাজার নেতাকর্মী উপস্থিততে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি বিকাল ৩ টায় শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং মো শামীম খান ও মো আবু সাঈদ সুইটের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো আঃ আলীম জাতীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. মো এমএ মুহিত প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়, মো সেলিম রেজা, জাতীয় সংসদ সদস্য, ভিপি আইনুল হক, জাতীয় সংসদ সদস্য, মো আকবর আলী খান, সাবেক সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার মো সাইফুল ইসলাম, মো সাইদুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সারা দেশ জুড়ে গভীর ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সকল নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকার আহবান করেন। সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের মোকাবিলা করার প্রস্তুতি থাকার জন্য আহবান করেন।
সমাবেশ চলা কালে হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। প্রচন্ড গরমে অধীর আগ্রহে সকল নেতাকর্মী স্বত্বফুুর্তভাবে অংশ গ্রহণ করেন এবং ধৈর্য্যসহকারে আমন্ত্রিত অতিথি গনের বক্তব্য শোনেন। সমাবেশটি সিরাজগন্জের স্বরণকালের ঐতিহাসিক ও স্বরণীয় সমাবেশ হয়ে থাকবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24