
জেলার চুনারুঘাট সীমান্ত থেকে ভারতীয় গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরু ও মদের বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিনেছে বিজিবি।
আজ সোমবার বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিলুরর রহমান।
বিজিবি জানায়, গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ বিজিবির চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলাধীন সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯ টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ছয় লাখ ত্রিশ হাজার টাকা।
অপরদিকে, একই সময়ে পৃথক অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মদের বাজাল মূল্যে প্রায় এক লাখ টাকা।
বিজিবি আরো জানায়, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24