
জেলায় ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে আজ সোমবার সকালে নগরীর কাচিঝুলি এলাকার প্রধান সড়কে এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন পর্যায়ের অংশিজনরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ময়মনসিংহ গণপূর্ত কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
প্রধান অতিথি বলেন, সিটি করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সুন্দর, পরিকল্পিত, বসবাসযোগ্য নগরী গড়বেন, এটাই আমাদের প্রত্যাশা। ময়মনসিংহকে নতুন করে সাজিয়ে সুন্দর একটি নগরী নতুন প্রজন্মকে উপহার দিতে চাই। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই। সবাই ঐক্যবদ্ধ হোন, সফলতা আসবেই।
এ সময় সভাপতি মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, দীর্ঘ সময়ে এ নগরকে নোংরা শহরে পরিণত করা হয়েছে। কিন্তু ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করছি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়তে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভবন নির্মাণের সকল নীতিমালা অনুসরণ করেই ভবন অনুমোদন দিতে চাই। আগামীকাল মঙ্গলবার বিসি কমিটির সভা শেষে প্রথমবারের মতো ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভবন অনুমোদন করবে।
জলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধান, তথ্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, ব্যবসায়ি নেতা মনসুর আলম চন্দন প্রমুখ।
এ সভায় বক্তারা সুপরিকল্পিত নগরায়ণ ও সুশৃঙ্খল ভূমি ব্যবহারের মাধ্যমে বসতি স্থাপনে বিস্তর আলোকপাত করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24