
দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা ও জনসচেতনতায় লিফলেট বিতরণের মধ্যদিয়ে আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সগযোগী সংগঠন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ও সচেতনতার বার্তা ছিলো ‘জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়।’
শোভাযাত্রাটি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরে গোর-এ শহীদ বড় ময়দানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ ও দ্রুত চিকিৎসার গুরুত্ব সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বড়বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, সদস্য জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার, শওকত উল্লাহ মজিদ বাদশা, জিয়া হার্ট ফাউন্ডশন হাসপাতালের পরিচালক ডা. সুধা রঞ্জন রায়, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের সদস্য গোলাম রসুল রকেট, পাবলিক রিলেশনস অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু প্রমুখ।
এছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির বাসস’কে জানান, স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাথমিক লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং নিয়মিত স্ক্রিনিং করার মাধ্যমে এই মরণব্যাধি থেকে জীবন রক্ষা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24