ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের বৃত্তি,বাইসাইকেল সেলাই মেশিন, সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার  তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১ উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার   কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফের একসঙ্গে দুই কিংবদন্তি

বিনোদন ডেস্ক : অভিনয়ের দুই কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর। একসঙ্গে অসংখ্য কাজ করেছেন তারা। কিছুদিন আগেই তাদের অভিনীত নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’ প্রচারিত হয়েছে। আবার একসঙ্গে হলেন নন্দিত এই তারকাদ্বয়। আগের নাটকটির মতো এটিও নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। রচনায় শফিকুর রহমান শান্তনু। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। নাটকে আরও আছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল।

দীর্ঘ ক্যারিয়ারে চয়নিকা চৌধুরী সাড়ে চার শতাধিক নাটক বানিয়েছেন। এর মধ্যে প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত ও ডলি জহুর। ফলে তারকাদ্বয়ের সঙ্গে তার বোঝাপড়াও দারুণ। চয়নিকা বলেন, ‘এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। নাটকে আবুল হায়াত আর ডলি জহুরের উপস্থিতি মানেই এই নাটকের প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায় অনেক। আমি দুজন শিল্পীর প্রতিই কৃতজ্ঞ।’

আবুল হায়াত বলেন, ‘চয়নিকা চৌধুরী অভিজ্ঞ পরিচালক। তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। এ নাটকে গল্পও সুন্দর। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

একইভাবে ডলি জহুরও জানিয়েছেন, নির্মাতা চয়নিকা ও অভিনেতা আবুল হায়াতের সঙ্গে তার বোঝাপড়ার কথা।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘আহারে জীবন’ নাটকটি আসবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

ফের একসঙ্গে দুই কিংবদন্তি

আপডেট টাইম : ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬