মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের মনহর ফুর ও নোয়াগাঁও মো: সাম্ভর মিয়া সাহেবের
সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনহর ফুর ও নৌয়াগাঁও গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, মো :সুজন মিয়া,রইছুজামান, ইসলামউদ্দিন, আব্দুল মানিক, আলি আকবর , আব্দুল মোনায়েম আহবাব উদ্দিন আজাদ মাষ্টার আরছব আলী সেক্রেটারি আবুল কালাম মনির উদ্দিন মনির আলী আকবর সহিবুর রহমান,
ইমান আলী, ইউসুব আলি, ফারুক মিয়া, সৈকত আলী কালাই মিয়া, সোওয়াব আলি, সফর আলি, ঈমান আলি, সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24