হাফিজুর রহমান যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্ৰামের মৃত আগবার আলী গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫) এবং মোঃ রফিকুল ইসলাম (৬৫) দ্বয়ের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। সাবেক সেনা সদস্য মোঃ সামছুর রহমান লাভলু লিখিত অভিযোগে উল্লেখ করেন কেশবপুর থানাধীন ১৩নং সরাপপুর মৌজার এস,এ খতিয়ান নং-১১২ এস এ দাগ নং-৫৬৬ এর এক একর ৪৫ শতকের মধ্যে পাঁচটি দলিলের মধ্যে আমি ও আমার পিতা ৬৮.৭৫ শতক জমি ক্রয় করিয়া হাল রেকর্ড সংশোধনের জন্য ভাগবন্টন নামা একটি দেওয়ানী মামলা দায়ের করি, যায় মামলা নং -৯৪/১৩। পরবর্তীতে উক্ত মামলার রায় আমরা পাইয়া নামজারি করি, যাহার খতিয়ান নং-২৫-৬৩৪ এবং ইং-২০২৬/২০২৭ খ্রিঃ পর্যন্ত খাজনা পরিশোধ করিয়া দাখিলা কাটি। সেই মোতাবেক উল্লেখিত জমি জমা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছিল। পরবর্তীতে উল্লিখিত জমিজমা নিয়া বিরোধ সৃষ্টি হইলে এক পর্যায়ে উক্ত জমিজমা সংক্রান্ত বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত তফসিল বর্ণিত জমিজমার উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু বিবাদী মিজানুর রহমান গং গায়ের জোরে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া উল্লেখিত জমিজমার উপর গাছের চারা রোপন, বাউন্ডারি দেওয়ার প্রস্তুতি সহ বিভিন্ন ভাবে দখল নেওয়ার পায়তারা করতে থাকে। পরে আমি বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে যায় এবং দখল করার বিষয়ে জানতে চাইলে আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজহ মারপিট করার হুমকি দেয়।এই বিষয়ে কেশবপুর অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24