
লিবিয়ার বেনগাজির কাছে রুশ জাহাজে হামলার ঘটনায় আহত দেশটির নৌবাহিনীর দুই সদস্য মারা গেছেন। ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছিল।
পূর্ব লিবিয়ার প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিহত দুই সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব লিবিয়ার প্রশাসনের ওই কর্মকর্তা ও সামরিক কমান্ডার মার্শাল খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার বলেন, ‘গভীর শোক ও গর্বের সঙ্গে আজ আমি আমাদের নৌবাহিনীর দুই বীর সদস্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
উল্লেখ্য, জাতিসংঘ-স্বীকৃত লিবিয়া সরকারের প্রতিদ্বন্দ্বী প্রশাসন পূর্বাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। মার্শাল খলিফা হাফতার ওই প্রশাসনের সামরিক কমান্ডার।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24