নরসিংদী প্রতিনিধি;
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে ব্রাইট স্কুলের পঞ্চম শ্রেণির ১০ শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষক আরিফের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১০ শিক্ষার্থীকে শিক্ষক আরিফ মারধর করেন। এতে তারা আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কী কারণে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে, আহতদের শারীরিক যে অবস্থা এবং ঘটনার সময় বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক উপস্থিত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24