"রপ্তানি মুখী প্রাণী সম্পদ গডবো দেশ সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাট উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ।
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি যৌথ আয়োজনে ২৬ শে নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রালি বের করে। রালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামিম আখতার, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,ও বিভিন্ন খামারি প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24