শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা
এই উপলক্ষে কালিয়াকৈরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । বর্ণাঢ্য র্যালীটিতে আনন্দ বার্তা দিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে ওঠে ।
মোস্তাফিজুর রহমান শিপলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইয়াছির আকরাম পলাশ ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরকে মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির যোগ্য ও গতিশীল নেতৃত্বে জেলা যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবং পরে কালিয়াকৈরে অগ্নিসংযোগ ভাঙচুর ও নাশকতা, দেশ অস্থিতিশীলতা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলু। বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন খান, আরিফুর ইসলাম, ফারুক হোসেন, নুরুল ইসলাম, রাশেদুল,দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম, জামাল হোসেন,রতন মন্ডল,আরাফাত হোসেন, লালচান সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24