হিলি প্রতিনিধি:
ডিসেম্বর ঘিরে গুজব ও অপতৎপরতা রুখে দিতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্ত পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিনাজপুর সেক্টর কমান্ডার ফয়সল হোসেন।
এসময় তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন কিংবা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড এবং উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।সিংকঃ ফয়সল হোসেন, বিজিবি সেক্টর কমান্ডার, দিনাজপুর।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24