আমির হোসেন:
স্টাপ রিপোর্টার:
আসন্ন ৪নং উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় আজ ২৭ নভেম্বর শুক্রবার এশার নামাজের পর চন্দপুর গ্রামে নিজ বাড়িতে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি, যুবসমাজ ও কয়েক হাজার এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৈঠকে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো সংস্কার এবং জনসেবার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন মোঃ রফিকুল ইসলাম।
বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, "আমি সবসময় আপনাদের সুখ-দুঃখ ও যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছি। ৪নং উত্তর বড়দল ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়নে পরিণত করতে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাব।"
তিনি আরও বলেন, "দেশের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকলেও আমাদের এই এলাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা কমপ্লেক্সের ঘাটতি রয়েছে। আমি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।" এই পর্যন্ত যারাই ক্ষমতায় বসছে সবাই ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপর পেশিশক্তি দিয়ে ভয়ভীতি ও বিচারের নামে ধমক দেয়া, রাস্তায় বাঁশ ফেলিয়ে আটকায়ে পারিবারিক শক্তি প্রয়োগ করেছে। অনেকেই মাদকের সাথে জড়িত এমনকি মাদক ব্যবসায়ীর সাথেও জড়িত।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রার্থী।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24