নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী দিনে স্কুল ফিডিং, পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য বিষয় - "রপ্তাণীমূখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।" প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ২৮ নভেম্বর শনিবার দুপুরে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ায়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী উপলক্ষে প্রাণী সম্পদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন আলোচনা সভার সভাপতি ইউএনও কাজী তাহমিনা সারমিন। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শামীম আখতার,ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ প্রমূখ। ২ শত শিক্ষার্থীকে দুধ ও ডিম খাওয়ানো হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24