শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

হাসপাতালে জহির রায়হানের ছেলে বিপুল রায়হান

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: নাট্যকার ও নির্মাতা বিপুল রায়হান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার ভোরের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের বড় ছেলে তিনি।

বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন এ মুহূর্তে। চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে রাখা হয়েছে বাবাকে।’
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বিপুল রায়হান। এর আগে ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদানও দিয়েছিলেন। সেই সময় সুস্থ হয়ে ভালো ছিলেন অনেক দিন। আবারও হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলেন এই নির্মাতা।

৫০টিরও বেশি নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন বিপুল রায়হান। এছাড়া তিনি ‘দেয়াল’ ও ‘জাগে আমার প্রাণ’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com