মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

ইউরেশীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন: স্পিকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ইউরেশীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নকে টেকসই করতে হবে। সেক্ষেত্রে এ অঞ্চলের অর্থনৈতিক, সংস্কৃতি ও কারিগরি সহযোগিতার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় অপরিহার্য।

আজ মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে ইউরেশীয় দেশভুক্ত স্পিকারদের ৪র্থ সম্মেলনে স্পিকার এসব কথা বলেন। এ সময় ইউরেশীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধিতে সংসদসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ইউরেশীয় অঞ্চলের ৬৫টি দেশের প্রতিনিধি ও ১২টি আন্তর্জাতিক ও আন্তঃসংসদীয় সংস্থার প্রতিনিধিগণ এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের গৃহীত জনমুখী পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। এ সময় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনেও সক্ষম হবে বলে উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের ওপর অব্যাহত চাপ প্রয়োগের অনুরোধ জানান।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com