মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়

ইলিয়াস কাঞ্চন প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)। গত জুলাই মাসে চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনের পরে এবার অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

শিল্পী সমিতির নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম শোনা যাচ্ছে একে একে। এবার জানা গেছে, এ নির্বাচনের প্রধান কমিশনার হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের শিল্পী সমিতির কার্যালয়ে চলতি কমিটির কার্যনির্বাহী সংসদের সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

জায়েদ খান জানান, আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। এরপর শিল্পীদের ভোটার তালিকাসহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কিছু শিল্পী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন সমিতিতে। ভোটার তালিকায় যোগ হতে পারে তাদের নাম।

গত ২৪ মে শিল্পী সমিতির বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে হিসেবে ২৪ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।

এ প্রসঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘নানা কারণেই এবার কিছুটা দেরিতে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আশা করছি ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারব।’

শোনা যাচ্ছে, এবার মিশা সওদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান প্রার্থী হবেন। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীকে সভাপতি করে তৈরি হচ্ছে আরেকটি প্যানেল। এরই মধ্যে মৌসুমী আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। প্রার্থী হিসেবে রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, পূর্ণিমা, পপি, নিপুণ, ইমন, নীরবের নাম শোনা গেছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো প্যানেলের ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com