সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

আগামী ডিসেম্বরের মধ্যেই ই-পাসপোর্ট উদ্বোধন : অর্থমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ই-পাসপোর্ট চালু হতে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। আশা করা যাচ্ছে, এটা বাস্তবায়নে যে কোম্পানি কাজ করছে, তারা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে। তারপর সেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রমুখ।

গত জুলাইয়ে ই-পাসপোর্ট উদ্বোধনের কথা ছিল। কিন্তু এখনও এটি উদ্বোধন হয়নি এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে উদ্বোধন করা সম্ভব হয়নি। কারণ এ কাজটা বাস্তবায়নে একটি জার্মান কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা এখন অনেক দূর কাজ এগিয়ে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ কমিটিকে জানিয়েছে যে, এটি ডিসেম্বরের পরে যাবে না। ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। ডিসেম্বরের মধ্যেই জনগণ ই-পাসপোর্ট পাবেন।’
এদিকে ই-পাসপোর্ট চালু করতে দুই দফা তারিখ নির্ধারণ করেও তা চালু করা সম্ভব হয়নি। ই-পাসপোর্ট চালু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাসপোর্ট সেবা অব্যাহত রাখতে ২০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট এবং ২০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য ব্যয় হবে ৪১ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘এমআরপি পাসপোর্টে আমরা এখন শেষ দিকে চলে এসেছি। আগামী ডিসেম্বর থেকে আমরাও এমআরপি পাসপোর্ট থেকে ই-পাসপোর্টে চলে যাবো। ই-পাসপোর্টের যুগে যাওয়ার আগ পর্যন্ত পাসপোর্টের চাহিদা মেটাতে ২০ লাখ এমআরপি পাসপোর্ট আনা হচ্ছে। আমার বিশ্বাস এরপর আর মনে হয় এমআরপি পাসপোর্ট লাগবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com