ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

জাপানে যেতে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দরকার- আজলিব

জাপানে কর্মী প্রেরণের সুযোগকে কাজে লাগাতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতার উন্নয়ন প্রশিক্ষণ দরকার বলে মনে করেন অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশ (আজলিব)এর নেতৃবৃন্দ|

গত বুধবার ২৫ সেপ্টেম্বর’১৯ জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তন-এ জাপানে কর্মী নিয়োগে যোগ্যতা ও ভাষা শিক্ষা বিষয়ক সেমিনারে এ বিষয়ে আলোচনা করেন আজলিবের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারে বলা হয়, শ্রমিক সংকটে থাকা এ দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে সম্মত হওয়ায় দেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। কিন্তু এ সুযোগ কাজে লাগানোর জন্য দরকার পর্যাপ্ত জাপানি ভাষায় দক্ষতা এবং চাহিদা অনুযায়ী কাজের প্রশিক্ষণ। তাই যারা জাপানে যাবেন বলে ভাবছেন, তাদের উচিত জাপানি ভাষা শিক্ষা গ্রহণ করা। জাপানি ভাষায় দক্ষ হয়ে ওঠা। এর পাশাপাশি চাহিদা অনুযায়ী কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেকে যোগ্য করে তোলা।

সেমিনারে জাপানে দক্ষ বা অদক্ষ কর্মী প্রেরণের নূন্যতম যোগ্যতা এবং জাপানী ভাষাগত দক্ষতা ও বিভিন্ন কাজের প্রশিক্ষণসহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

সংগঠনের নেতারা আশা করেন যে, এই সেমিনারে উপস্থিত ব্যক্তিবর্গ এবং সারা দেশের জনগন প্রকৃত তথ্য পেয়ে উপকৃত হবে এবং প্রতারনার হাত থেকে রেহাই পাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

জাপানে যেতে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দরকার- আজলিব

আপডেট টাইম : ১১:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯