শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

জবি প্রেসক্লাবের নির্বাচন আগামীকাল

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৩ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ২০১৯-২০২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার সংগঠনের দফতর সম্পাদক জগেশ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার মনোনয়ন ফরম বিক্রি ও যাচাই-বাছাই করে প্রার্থিতা ঘোষণা করা হবে। নির্বাচন শেষে দুপুর ১টায় উপাচার্যের সম্মেলনকক্ষে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে ফলাফল ঘোষণা করা হবে।

গতকাল রোববার সংগঠনের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে বর্তমান সভাপতির নেতৃত্বে উপাচার্য বরাবর এ বিষয়ে অনুমোদন চেয়ে লিখিত আবেদন জমা দিলে উপাচার্য নির্বাচনের অনুমতি প্রদান করেন।

আসন্ন নির্বাচন নিয়ে প্রেসক্লাব সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জবি প্রেসক্লাব সর্বদা গণতন্ত্রে বিশ্বাস লালন করে, তাই আমাদের আগামী নির্বাচনও হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে।

উল্লেখ্য, নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপুসহ অন্যান্য উপদেষ্টা ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com