শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জয়া আহসান নতুন রুপে

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৩১৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: দুই বাংলার জনপ্রিয় মুখ তিনি। নানামাত্রিক চরিত্রে বাজিমাত করতে তার জুড়ি মেলা ভার। দর্শক-ভক্ত আশায় থাকেন কখন নতুন ছবি নিয়ে হাজির হবেন জয়া। বর্তমানে তিনি প্রসেনজিৎসহ আরও বেশ ক’জন অভিনেতার বিপরীতে কিছু চলচ্চিত্রে কাজ করলেন।

তারই ফাঁকে দিলেন নতুন খবর। নতুন এক দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।

গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানের একটি স্বনামধন্য হোটেলে জাঁকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটিতে জয়া আহসানসহ ডিবিএল সিরামিকস থেকে এম এ কাদের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বায়েজিদ বাশার, ডিজিএম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট; এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড এম্বাসেডর হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে খুব ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

শিগগিরই প্রতিষ্ঠানটির হয়ে বিজ্ঞাপনে অংশ নেবেন জয়া আহসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com