শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

টেকনগরের যাত্রা শুরু

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয়ে বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা নিয়ে জামালপুরে যাত্রা শুরু করেছে আইটি প্রতিষ্ঠান টেকনগর।

সম্প্রতি জামালপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে।

টেকনগরের প্রধান নির্বাহী ফেরদৌস ইবনে কাদের জানান, ‘টেকনগর মূলত মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। অন্যান্য জেলার তুলনায় জামালপুরে তরুণ আইটি উদ্যোক্তার সংখ্যা খুবই কম। আগ্রহী তরুণ-তরুণীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে টেক উদ্যোক্তা হতে সাহায্য করবে টেকনগর।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অ্যাপস তৈরি, ফেসবুকে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদানসহ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মডেল টেস্ট প্রদানের সুযোগ রয়েছে টেকনগরে। এছাড়া জামালপুরে যারা তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করেন তাদেরকেও সহযোগিতা করা হবে। বর্তমানে যেহেতু আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স বা এআই এর সময় চলছে তাই এ নিয়েও আমরা কাজ করছি।’

উল্লেখ্য, গত ৫ বছরে টেকনগর আন্তর্জাতিক পর্যায়ে ৫০টিরও অধিক দেশের সাথে কাজ করেছে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে অসংখ্যবার ডাউনলোড হয়েছে টেকনগরের তৈরি করা বিভিন্ন অ্যাপস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com