রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

জনপ্রিয় অভিনেত্রী কাজল নতুন সিনেমায়

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৩২৫ বার পঠিত

বিনোদন ডেস্ক: তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল যার শাহরুখ খানের সঙ্গে জুটি বলিউডের সেরা জুটির শীর্ষে। একটা সময় ছিলো শাহরুখ-কাজল মানেই সুপারহিট সিনেমা। বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম থেকে শুরু করে সর্বশেষ দিলওয়ালে ছবিতেও কাজলকে অনবদ্য দেখা গেছে শাহরুখের বিপরীতে।

তবে কাজলকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’য়। সেই ছবিটি বেশ আলোচিত হলেও তেমন ব্যবসায়িক সাফল্য পায়নি।

নতুন খবর হলো আবারও ফিরছেন বলিউডের এই সুপারস্টার। তবে সিনেমা হলের জন্য নয়, কাজল অভিনয় করতে চলেছেন নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমায়।

জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন অভিনেত্রী রেণুকা সাহানে। ছবির নাম ‘ত্রিভঙ্গ’। ছবিতে আরও অভিনয় করবেন কুণাল রায় কাপুর, মিথিলা পালকার ও তন্বী আজ়মি। তিন প্রজন্মের তিন গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রকে ঘিরে এগোবে ‘ত্রিভঙ্গ’র গল্প। গল্পে আশির দশক থেকে বর্তমানের চিত্র ফুটে উঠবে।

প্রথমবার ছবি পরিচালনা প্রসঙ্গে রেণুকা বলেছেন, ‘সুযোগটা পেয়ে খুব খুশি লাগছে। নেটফ্লিক্সের দৌলতে সারা বিশ্বের দর্শককে ছবি দেখাতে পারব। এ ছবির অন্যতম প্রযোজক অজয় দেবগণকে কৃতজ্ঞতা। তিনি আমাকে সাহস দিয়েছেন।’

এই প্রজেক্টের হাত ধরে ডিজিটালে ডেবিউ করছে অজয়ের প্রযোজনা সংস্থা। শিগগির ছবির শুটিং হবে মুম্বাইয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com