বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

মাহমুদউল্লাহর অলরাউন্ড নৈপুণ্যেও ম্যাচ ড্র

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ব্যাট হাতে যা করার এক ইনিংসে সুযোগ পেয়েছেন। তবে বল হাতে নিজেকে যেন নতুন করে চেনালেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় লিগের দ্বিতীয় স্তরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোর।

তামিম ইকবাল, মুমিনুল হক, সাদমান ইসলামরা থাকার পরও মাহমুদউল্লাহ রিয়াদের অলরাউন্ড নৈপূণ্যই থাকলো আলোচনায়। দুই ইনিংসেই ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে এক ইনিংস ব্যাট করে রিয়াদ করেছেন ৬৩ রান। ১৩৪ বল খেলে ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।

তবে মাহমুদউল্লাহর এই অলরাউন্ড নৈপূণ্য সত্ত্বেও ম্যাচের কোনো ফল হলো না। ড্র হয়েছে শেষ পর্যন্ত। তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগ দুই ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছে ২৯০/১০ এবং ২২৭/৫। ঢাকা মেট্রোপলিটন এক ইনিংস ব্যাট করে সংগ্রহ করেছে ৩৫৪ রান।

চতুর্থ দিন শেষ ইনিংসে ভালো ব্যাট করতে করতে আউট হয়ে যান তামিম ইকবাল। তিনি সংগ্রহ করেন ৪৬ রান। তার সঙ্গী ওপেনার পিনাক ঘোষ ১০৯ বল খেলে ৫৭ রান সংগ্রহ করেন। মুমিনুল হক কোনো রানই করতে পারেননি। তাসামুল হক করেন ৫৩ রান এবং মাসুম খান অপরাজিত থাকেন ৬১ রান করে।

দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শণ করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com