বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

নন-এমপিও শিক্ষকদের অনশন স্থগিত শিক্ষামন্ত্রীর আশ্বাসে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে আমরণ অনশন স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারত থেকে টেলিফোনে শিক্ষকদের সঙ্গে মন্ত্রী কথা বললে অনশন কর্মসূচি থেকে সরে আসেন তারা।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষক কর্মচারীদের চলমান অন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষকদের সঙ্গে কথা বলে আন্দোলন স্থগিতের আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

এ বিষয়ে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে সংগঠনের সভাপতির সঙ্গে কথা হয়েছে। আমরা মন্ত্রীর সম্মানে শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে ২০ অক্টোবরের আগ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ২০ অক্টোবর শিক্ষামন্ত্রী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। মন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে আন্দোলন স্থগিত করা হবে। আর যদি তা না হয় তবে ২১ অক্টোবর থেকে আবারও আমরণ অনশনে বসবেন শিক্ষক-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com