সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

বাণিজ্যমন্ত্রী আজ সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৩৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:ভারতের মেঘালয় রাজ্যে ‘শিলং সংলাপ-২০১৯’ এবং আসামের গৌহাটিতে অনুষ্ঠেয় ‘ইন্দো-বাংলাদেশ স্টেকহোল্ডার সম্মেলন’ এ যোগ দিতে ভারতে গেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সোমবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা তাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী। তিনি জানান, আগামী ২২-২৩ অক্টোবর ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে ইন্দো-বাংলাদেশ স্টেকহোল্ডার সম্মেলন এবং ২৪-২৫ অক্টোবর মেঘালয় রাজ্যে শিলং সংলাপ-২০১৯ অনুষ্ঠিত হবে। এশিয়ান কনফ্লুয়েন্স এবং ইন্ডিয়া ইস্ট এশিয়া সেন্টারের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী উল্লিখিত দুই অনুষ্ঠানে যোগ দেবেন।

শিলং সংলাপের মূল প্রতিপাদ্য হলো : উত্তর-পূর্ব ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে পর্যটন এবং কৃষি/উদ্যানতত্ত্ব খাতে মূল্য সংযোজন প্রক্রিয়ার উন্নয়ন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, এ সংলাপে অংশ নেয়ার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে (বিশেষত উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে) বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে এবং দু’দেশের মানুষের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com