মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে সিঙ্গাপুর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ২৯৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: রোহিঙ্গা সংকট সমাধানে সিঙ্গাপুরের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে আসছে আসিয়ান সামিটে এ নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতিও দিয়েছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিঙ্গাপুর সফররত বাংলাদেশ প্রতিনিধি দলেরর নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান।

ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধি দল। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংককের পরবর্তী আসিয়ান সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে সিঙ্গাপুর।

বাংলাদেশের এই প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com