রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দীর্ঘ আট মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

অনলাইন ডেস্ক: দীর্ঘ আট মাস বন্ধ করে রাখার পর অবশেষে খুলে দেয়া হলো দেশের নেটিজিয়ানদের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ।

আইসিটি ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি স্ট্যাটাসে লেখেন, ‘আপনি হয়তো জানেননা টিকটক, বিগো, সামহয়ারইন ব্লগ এখন আর ব্লক করা নয়।’

বিটিআরসির নির্দেশে সবগুলো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ করে দেয়া হয়েছিল।

সামহোয়্যারইন ব্লগের সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন- ‘অভিনন্দন সকল ব্লগার বন্ধুদের। দীর্ঘ আট মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো। সত্যের জয় হলো, শেষ হলো সম্পূর্ণ মিথ্যে ও কুৎসিত অপবাদ দিয়ে সামহোয়্যার ইন ব্লগটিকে বন্ধ রেখে গণতন্ত্র এবং বাংলা ভাষাভাষি অসংখ্য সুস্থ বুদ্ধির মানুষের অসম্মানের আটটি মাস।’
‘সত্যিকার অর্থে ব্লগারা অপমানিত হননি, অপমানের এবং লজ্জার ভার যে আসলে পড়েছে কুৎসা রটনাকারী বা অপবাদকারীর উপরেই সেটা দেশসহ সারা বিশ্ব জানে।’

‘দীর্ঘ সময় লেগে গেলেও নিশ্চিতভাবেই তার অপরাধবোধ হয়েছে, দুঃখবোধ হয়েছে। তাই সত্যের জয় হয়েছে, যা অবশ্যাম্ভাবী- কেবল সে জন্যেই আনন্দিত হবো আমরা।’

‘আমরা আনন্দিত, অবশেষে নিজেদের ঘরে ফিরতে পারার জন্যে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন মাথা উঁচু রেখেই গণতন্ত্রের চর্চা অব্যহত রাখি এবং স্বাধীনতা ভোগ করার নামে অন্যের কষ্টের বা অসম্মানের কারণ হয়ে না উঠি।’

‘ভাষার অপমান না করি। জয় হোক প্রিয় মাতৃভূমির, জয় হোক প্রিয় মাতৃভাষার, জয় হোক মানুষের। সবার জন্যে অশেষ ভালবাসা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com