শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

২ দিনেই আয় ৩৭ কোটি রুপি অক্ষয়ের সিনেমায়

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

বিনোদন ডেস্ক: হাউজফুল সিরিজগুলো ব্যাপক জনপ্রিয় বলিউডে। নামজাদা সব তারকারা এখানে হাসির মেলা বসিয়ে হাজির হন দর্শকের সামনে। দর্শকও অপেক্ষায় থাকেন কবে আসছে এই সিরিজের ছবি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৪’।

এবার পুনর্জন্মের গল্প নিয়ে হাজির হয়েছেন ‘হাউজফুল ৪’র পরিচালক ফরহাদ সামজি। ছবিতে জাতিস্বর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এতে আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ ও ববি দেওলকে।

মুক্তির প্রথম দুই দিনে ছবিটি আয় করেছে ৩৭.৮৯ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৮.৮১ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় করেছে ১৯.০৮ কোটি রুপি। বক্স অফিস বিশেষজ্ঞ ত্বরণ আদর্শ মনে জানান, দিওয়ালির কারণে ছবির ব্যবসা শুরু হতে আরও কয়েকদিন ভালো যাবে।

এই সিনেমায় অক্ষয়ের নাম হ্যারি। এখানে দেখা যাবে রিতেশ আর ববির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অক্ষয়ের। রিতেশের নাম এই জীবনে রয়। ববির নাম ম্যাক্স। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কৃতী স্যানন। রিতেশের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। কৃতি খারবান্দা রয়েছেন ববির বিপরীতে।

‘হাউসফুল’ ছবির অন্যান্য সিরিজের মতো ‘হাউসফুল ৪’-ও কমেডিতে ভরপুর। অক্ষয় কুমার ছাড়াও ছবিতে আরও আছেন রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ববি দেওল। ‘হাউসফুল ৪’ পরিচালনা করেছেন ফারহাদ সামজি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com