শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

২২ দিন সরকারি ছুটির মধ্যে ৮ দিনই শুক্র-শনিবার

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ২৬৫ বার পঠিত

অনলাইন ডেস্ক: ২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত মোট ২২ দিন ছুটির মধ্যে ৮ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন, শুক্র ও শনিবার। যেখানে ২০১৯ সালে মোট ২২ দিন ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছিল ৩ দিন।

সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২০ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, চলতি বছর (২০১৯) মোট ২২ দিন ছুটির মধ্যে তিনদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার)। আগামী বছর (২০২০) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির বড় একটি অংশই চলে যাবে সাপ্তাহিক ছুটির মধ্যে।

তিনি বলেন, মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে পাঁচদিন, হিন্দু ধর্মের জন্য ঐচ্ছিক ছুটি রাখা রয়েছে ৮ দিন, খ্রিষ্টানদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে ৫ দিন। পার্বত্য এলাকার জন্য বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছুটি দু’দিন বিশেষ করে বৈশাখে বৈসাবি ও অন্য অনুষ্ঠানের জন্য এ ছুটি রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে সাতদিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এছাড়া নির্বাহী আদেশে ৮ দিন ছুটির মধ্যে একদিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।

চলতি ২০১৯ সালেও মোট ২২ দিন সরকারি ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছিল। ২০১৮ সালে ২২ দিনে সাতদিন, ২০১৭ সালে ১০ দিন এবং ২০১৬ সালে চারদিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com