শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ২৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশজুড়ে গণবিক্ষোভের প্রধান দাবিই ছিল সাদ হারিরির পদত্যাগ।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, নিম্নমানের জনসেবা এবং বছরের পর বছর ধরে অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রায় ১৩ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা। সরকারের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার রাতে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।

রাজধানী বেইরুত থেকে এক টেলিভিশনের ভাষণে হারিরি বলেন, আমরা একটি অচলাবস্থার মধ্যে পড়েছি। আমাদের সাহসিকতার সঙ্গে এই সঙ্কট মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমি আমার সরকারের পদত্যাগের কথা জানাতে প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছি। এটা লেবাননের কয়েক হাজার মানুষের দাবি।

হারিরির পদত্যাগপত্র জমা নেয়ার পর প্রেসিডেন্টর হাতে এখন দু’টি পথ খোলা রয়েছে। হয় তিনি নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন অথবা তিনি হারিরিকে পুণরায় ভেবে দেখার আহ্বান জানাবেন।

প্রায় দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের কারণে লেবানন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন ব্যাংক, স্কুল এবং ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশটির ব্যাংকিং অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সব ব্যাংক বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com